EN

সরাইলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

বার্তা সম্পাদক

প্রকাশিত: 8:56 pm , 31 December 2021, Friday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) বাদ এশা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। দোয়া পরিচালনা করেন মাওয়লানা ইউসুফ আলী।
সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সালা উদ্দিন সুরুজ এর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় বিএনপি নেতা আমান মুন্সী,

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন মাস্টার, সদস্য সচিব নুর আলম, যুবদল নেতা জুনায়েদ খান, মন্নর আলী, সৈয়দ জাকির, সেলিম লস্কর, আকরাম খান, আমান উল্লাহ আমান শিপন, ইমরান খান হিরু ও কাউছার আহমেদ।

IMG-20211231-WA0014

স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল করিম মাস্টার, রবিউল হোসেন, প্রবাসী সুমন মিয়া, আল আমিন শাহরিয়ার, সারোয়ার আরিফ অপু, মোঃ সেলিম মিয়া, মুখলেছুর রহমান, সাদ্দাম হোসেন ও নাদির মিয়া।

ছাত্রদল নেতা জামাল হোসেন লস্কর, মীর ওয়ালিদ উদ্দিন সাক্কাত, হৃদয় লস্কর, সোহাগ মৃধা, আমিনুল ইসলাম আমান ও লিটন মিয়া সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন