EN

সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গীবাদ ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়তে চাইঃ হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:29 am , 28 December 2021, Tuesday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গীবাদ ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়তে চাইঃ হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

” আমরা সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, জঙ্গীবাদমুক্ত, অপরাধমুক্ত বাংলাদেশ গড়তে চাই। শুধু সরকার একা পারবে না, প্রশাসন একা পারবে না, পুলিশ একা পারবে না, র‍্যাব পারবে না, আমরা সকলে মিলে এই দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে হবে। সকলে ঐক্যবদ্ধভাবে যেভাবে ১৬ ডিসেম্বরে বাংলাদেশে বিজয় অর্জন করেছি, দেশকে স্বাধীন করেছি, সেভাবে সকলে ঐক্যবদ্ধভাবে দেশকে সন্ত্রাসমুক্ত করতে হবে। দেশকে অপরাধমুক্ত করতে হলে সকলকে ভাল হতে হবে। সকলকেই তাকওয়া ভীতি, আল্লাহভীতি অর্জন করতে হবে। রবকে চিনতে হবে তবেই দেশ তথা সমগ্র বিশ্ব অপরাধমুক্ত হবে।
আমরা সকলে ভাই ভাই হয়ে চলতে চাই, আমরা চাই সমাজে শান্তিশৃংখা বজায় থাকুক, আমরা কেহই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত হব না, আমরা কেহই সন্ত্রাসকে প্রশ্রয় দেব না, অন্যায় অপরাধকে প্রশ্রয় দিব না।”-

সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৪৭তম কোরআন তাফসির মাহফিলের ৮ম দিনে সোমবার(২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে প্রধান অতিথির বয়ানের একপর্যায়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এসব কথা বলেন।

রবকে চিনার মধ্যেই সকল কামিয়াবী নিহিত । এই জন্য সকলকে তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জনের বিষয়ে তিনি কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।

এ সময় আলেম-ওলামাসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান ও তৌহিদি জনতা উপস্থিত ছিলেন।
জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা সচিব ও সরাইল তাফসির কমিটির সভাপতি আল্লামা মুফতি সামসুল হক এর সভাপতিত্বে ১০ দিন ব্যপি ৪৭তম উক্ত কোরআন তাফসির মাহফিল গত ২০ ডিসেম্বরে শুরু হয়েছে এবং আগামী বুধবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে। এতে দেশ বরেণ্য বহু ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করছেন বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন