EN

সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 7:18 pm , 22 November 2021, Monday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম এ করিম, সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আজ সোমবার (২২ নভেম্বর) সন্ধায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম মাস্টার এর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
সরাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুলাল মাহমুদ আলী, এনামুল হক, মাজহারুল ইসলাম, আইয়ুবুর রহমান, এডভোকেট আল আমিন কাউছার, বিএনপি নেতা এডভোকেট সোহেল রানা খাদেম, এডভোকেট সামসু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাহার হোসেন বকুল, সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন মাস্টার, সদস্য সচিব নুর আলম, যুবদল নেতা সেলিম লস্কর, পলাশ, হিরু, স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন শাহরিয়ার, সরাইল উপজেলা ছাত্রদলের আহবায়ক পদ প্রার্থী জামাল হোসেন লস্কর, সদস্য সচিব প্রার্থী মীর ওয়ালিদসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এতে উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন চুন্টা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাফেজ সেলিম।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন