EN

সরাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:42 pm , 22 November 2021, Monday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

এম এ করিম, সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সু-চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে আজ সোমবার (২২ নভেম্বর) বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
সরাইল উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরাইল সরকারি কলেজের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহমান, সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন মাস্টার, সদস্য সচিব নুর আলম ও সরাইল উপজেলা ছাত্রদলের আহবায়ক পদ প্রার্থী জামাল হোসেন লস্কর।

 

1637584133-picsay
সরাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুলাল মাহমুদ আলী, এনানুল হক, মাজহারুল ইসলাম, আইয়ুবুর রহমান, এডভোকেট আল আমিন কাউছার, বিএনপি নেতা এডভোকেট সোহেল রানা খাদেম, এডভোকেট সামসু, হাফেজ সেলিম, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাহার হোসেন বকুল, যুবদল নেতা সেলিম লস্কর, পলাশ, হিরু, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদ প্রার্থী মেহেদী হাসান পলাশ, স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন শাহরিয়ার, সরাইল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী মীর ওয়ালিদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তাগণ বলেন, বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছেন। কালক্ষেপন না করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত বিদেশে প্রেরণের জন্য সরকারের কাছে দাবি জানান অন্যথায় অনাকাং৷খিত যে কোনো পরিস্থিতির জন্য সরকারকেই দায়ি থাকতে হবে বলে বক্তাগণ হুশিয়ারি দেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন