৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ , ১৯ নভেম্বর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইলে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মবাড়িয়ার সরাইলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(১৯ নভেম্বর) বাদ আছর লস্করপাড়া জামে মসজিদে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আনিসুল ইসলাম ঠাকুর।
সরাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মোঃ নুরুজ্জামান লস্কর তপুর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সরাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মাজাহারুল ইসলাম, মোঃ এনামুল হক, মোঃ আইয়ুবুর রহমান, দুলাল মাহমুদ আলী, এডভোকেট মোঃ সোহেল, চুন্টা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাফেজ মোঃ সেলিম, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নুরুল আমিন মাস্টার, সদস্য সচিব মোঃ নুর আলম, যুবদল নেতা মোঃ খোকন মিয়া, মোঃ পলাশ, মোঃ জুয়েল উদ্দিন মুন্সী, মোঃ নজরুল ইসলাম, সেলিম লস্কর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রার্থী আল আমিন শাহরিয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রার্থী মোঃ জামাল হোসেন লস্কর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী মীর ওয়ালিদ, মোঃ তৌহিদুল ইসলামসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচলনা করেন কালিকচ্ছ লস্কর পাড়া জামে মসজিদের খতিব কারী মোহাম্মদ আলী।

received_598102381609106

সরাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, দীর্ঘদিন কারা নির্যাতনের ফলে বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে তিনি জোর দাবি জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন