EN

সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধার অরাজনৈতিক বক্তব্যের বিরোদ্ধে সরাইল উপজেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 9:15 pm , 3 November 2021, Wednesday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধার অরাজনৈতিক বক্তব্যের বিরোদ্ধে সরাইল উপজেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল-আশুগঞ্জ) আসনের ৫ বারের সফল এমপি, সাবেক সফল প্রতিমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, বর্ষীয়ান রাজনীতিবিদ উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এমপিকে জড়িয়ে সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধার কুরুচিপূর্ণ ও অরাজনৈতিক বক্তব্যের বিরোদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরাইল উপজেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সরাইল উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আনিছুল ইসলাম ঠাকুর ও সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
যৌথ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় নেতৃবৃন্দ সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এই বক্তব্য অবিলম্বে প্রত্যাখ্যান করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি করেন অন্যথায় জনতার আদালতে বিচারের মাধ্যমে তাকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন