৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সরাইলে দোয়া মাহফিল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ , ১৬ অক্টোবর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সরাইলে দোয়া মাহফিল

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ও জেলা স্বেচ্ছাসেবক দলের নির্দেশনায় আজ শনিবার(১৬ অক্টোবর)  বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

IMG-20211016-WA0004

সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম মাস্টার এর সঞ্চালনায় সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আনিছুল ইসলাম ঠাকুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

IMG-20211016-WA0003
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মাজহারুল হক, ফারুক হোসেন, এনামুল হক, দুলাল মাহমুদ আলী, বিএনপি নেতা সাদেকুর রহমান রঞ্জন, আইয়ুবুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম ও যুবদল নেতা নুরুল আনিন মাস্টার।
সরাইল উপজেলার নোয়াগাঁও, শাহজাদাপুর ও চুন্টা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক, সদস্য সচিব ও সদস্যবৃন্দসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুন্টা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাফেজ সেলিম।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন