EN

সরাইলে প্রতারণা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:11 pm , 29 September 2021, Wednesday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইলে প্রতারণা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতারণা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপজেলার পাকশিমুল ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ওরফে কাছম আলীকে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাকশিমুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার এস আই হোসাইন মোবারক বলেন, প্রতারণার মামলায় আবুল কাশেম ওরফে কাছম আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। আজ বুধবার তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার পাকশিমুল এলাকার বাসিন্দা আবুল কাশেম ও জুলহাস আমিন পাশাপাশি বাড়ির লোক। আবুল কাশেম তার ছেলে মিলন মিয়ার মাধ্যমে জুলহাস আমিনকে সৌদি আরবে পাঠানোর কথা বলে সাড়ে পাঁচ লাখ টাকা নেন। পরে ভিসা না দিয়ে টাকা আত্মসাৎ করেন আবুল কাশেম। এ ঘটনায় জুলহাস আমিন ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পরে পুলিশের তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হলে আদালত আবুল কাশেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানা মূলে আবুল কাশেমকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন