সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: 3:46 pm , 28 September 2021, Tuesday , পোষ্ট করা হয়েছে 5 years আগে
সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ মিয়া(২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার(২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন।
সবুজ মিয়া উপজেলার সদর ইউনিয়নের দেওয়ান হাবলী গ্রামের প্রাতঃ বাজার এলাকার স্বপন মিয়ার পুত্র।
পারিবারিক সূত্র জানায়, ঘরের বৈদ্যুতিক লাইনে অসাবধানতা বসতঃ সবুজ মিয়া হঠাৎ বিদ্যূৎস্পৃষ্ট হয়। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
টগবগে যুবক সবুজ মিয়ার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।











আপনার মন্তব্য লিখুন