EN

সরাইলে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:50 pm , 25 September 2021, Saturday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইলে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় লস্কর বাড়িতে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আনিসুল ইসলাম ঠাকুর এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় সরাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ও শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সাংগঠনিকভাবে তৃনমূল পর্যায়ে দলকে শক্তিশালীকরণে বিভিন্ন বিষয়ে নেতা-কর্মীদের মাঝে পারস্পরিক মতবিনিময় হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন