৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে স্বামীর সাথে পরকীয়ায় জড়ানোর অভিযোগে এক নারীর মাথা ন্যাড়া করলেন স্ত্রী, ফেসবুকে ভিডিও ভাইরাল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ , ২৬ আগস্ট ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইলে স্বামীর সাথে পরকীয়ায় জড়ানোর অভিযোগে এক নারীর মাথা ন্যাড়া করলেন স্ত্রী, ফেসবুকে ভিডিও ভাইরাল

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিজ স্বামীর সাথে পরকীয়ায় জড়ানোর অভিযোগে এক নারীর মাথা ন্যাড়া করলেন স্ত্রী।
উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার তার পিতার বাড়ি উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামে ডেকে এনে ঐ নারীর মাথা ন্যাড়া করেন বলে অভিযোগ উঠে।

মাথা ন্যাড়া করে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে রাশিদা বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী ওই নারীর (৪৫) বাড়ি বরিশালে। তবে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরে একজনের সঙ্গে বিয়ের পর সেখানে বসবাস করছেন তিনি। অবশ্য তার স্বামী মারা গেছেন।

1629996612-picsay

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্বামী মারা যাওয়ার পর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মেরাজুলের (৩৫) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই নারী। বিষয়টি মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার জানতে পারেন এবং এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। গত ২২ জুলাই ওই নারীকে মোবাইল ফোনে তার বাবার বাড়ি আসতে বলেন তানজিনা আক্তার। পরে সেখানে গেলে তানজিনা ও তার বোন রাশিদাসহ আরও কয়েকজন মিলে ওই নারীকে মারধর করেন এবং প্রথমে কেঁচি দিয়ে চুল কেটে মাথা ন্যাড়া করে দেন। এ সময় ঘটনাটি তারা ভিডিও করে রাখেন। বৃহস্পতিবার ফেসবুকে সেই ভিডিও ছেড়ে দেয়া হয়।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে অভিযান শুরু করে পুলিশ। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তানজিনার বোন রাশেদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন