EN

সরাইলে উপজেলা পরিষদ চত্বরের পার্শ্ববর্তী কাচারী পাড়ার কর্দমাক্ত রাস্তায় জনদুর্ভোগ, এ যেন বাতির নীচে অন্ধকার!, দেখার কেউ নেই!!

বার্তা সম্পাদক

প্রকাশিত: 8:48 pm , 26 August 2021, Thursday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইলে উপজেলা পরিষদ চত্বরের পার্শ্ববর্তী কাচারী পাড়ার কর্দমাক্ত রাস্তায় জনদুর্ভোগ, এ যেন বাতির নীচে অন্ধকার!, দেখার কেউ নেই!!

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ চত্বরের পার্শ্ববর্তী কাচারীপাড়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে কর্দমাক্ত থাকলেও রাস্তাটি মেরামতের জন্য যেন দেখার কেউ নেই!সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যানের নবনির্মিত বাসভবন ও সরাইল উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পেছনে কাচারী পাড়ার এই রাস্তাটিতে সামান্য বৃষ্টিতেই পানি জমে কর্দমাক্ত হয়ে যায়। ফলে চলাচলে এলাকার জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
বছরের পর বছর ধরে রাস্তাটির এ দূরঅবস্থা থাকলেও সংস্কারের অভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার শত শত পরিবারের লোকজন।

received_249345523712282

এ ব্যপারে কাচারী পাড়ার বাসিন্দা রওনক হোসেন রনি ক্ষোভের সাথে বলেন, বিগত একবছর পূর্বে রাস্তাটির বেহাল দশার কয়েকটি ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাস্তাটি সংস্কারেত জন্য একটি পোস্ট দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করেছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অদ্যাবদি রাস্তাটি আগের মতই বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে পানি জমে কর্দমাক্ত হয়ে যায়।
তিনি আরও বলেন, উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এর বাসভবনের কাছাকাছি জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দিয়ে চলাচলে দীর্ঘদিন ধরে জনগণ দুর্ভোগ পোহালেও তা যেন দেখার কেউ নেই। রাস্তাটি সংস্কারেরও নেই কোনো উদ্যোগ। এ যেন বাতির নীচে অন্ধকার থাকার সামিল।

উপজেলা পরিষদ চত্বরের পার্শ্ববর্তী কাচারী পাড়ার জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুত সংস্কার করে জনগণের চলাচলে দুর্ভোগ লাঘব করতে সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন