EN

সরাইলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বার্তা সম্পাদক

প্রকাশিত: 4:37 pm , 26 August 2021, Thursday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর নামক স্থান থেকে আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে লাশটি উদ্ধার করা হয়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিৎ করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত লাশের পোশাক দেখে মনে হচ্ছে তিনি ভবঘুরে ছিলেন। তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুই হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন