EN

পিতা- মাতার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি

বার্তা সম্পাদক

প্রকাশিত: 4:27 pm , 11 August 2021, Wednesday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

পিতা- মাতার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

পিতা-মাতার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি(৭৫)। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ বুধবার (১১ আগস্ট) বাদ জোহর জানাজা শেষে নিজ বাড়ি ছোট দেওয়ানপাড়া গ্রামের ঠাকুর বাড়ির পার্স্ববর্তী পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাঁকে দাফন করা হয়েছে। বরূণা পীর সাহেবের মুরিদ ফরহাদ রহমান মাক্কির জানাজায় ঈমামতি করেন বরুণা পীর সাহেবের খলিফা ও হরষপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আশরাফ আলী খান।

আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলীর সঞ্চালনায় জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও মরহুম ফরহাদ রহমান মাক্কির পুত্র ব্যারিস্টার শাহ আলী ফরহাদ প্রিন্স।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেন ও সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, সরাইল উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে শ্রদ্ধা আর ভালবাসায় তাঁকে চির বিদায় দিয়েছেন পরিবার, আত্বীয়-স্বজন ও এলাকাবাসী।

উল্লেখ্য মঙ্গলবার(১০ আগস্ট) বিকাল ৪ টা ১৫ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সরাইল উপজেলার খ্যাতিমান এই ব্যক্তি অবসরকালীন সময়ে উপজেলা আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে দলীয় দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ হিতৈষী কর্মকান্ডে জড়িত ছিলেন।
শারীরিকভাবে সুঠাম ও হ্যান্ডসাম দেহের অধিকারী ফরহাদ রহমান মাক্কি মৃত্যুর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন