EN

সরাইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বার্তা সম্পাদক

প্রকাশিত: 5:11 pm , 12 July 2021, Monday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পূর্ব পাড়া গ্রামে শিশু মৃত্যুর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুর ১২টার দিকে দেওড়া পূর্ব পাড়ার সৌদি প্রবাসী সোহেল মিয়ার মেয়ে আকিবা আক্তার(৫) এর সন্ধান মা নীলা আক্তার ও স্বজনরা না পেয়ে আকিবাকে খোজাঁখোঁজি করতে থাকে। মেয়ের সন্ধান না পেয়ে মা নীলা আক্রার ও স্বজনরা আর্তনাদ করতে থাকে।
এ সময় স্থানীয় লোকজন বাড়ির পাশের পুকুরে খোজাঁখোঁজি করে আকিবার নিথর দেহ পুকুরের পানি থেকে উদ্ধার করে শাহবাজপুর ডাক্তার ফেরদৌসের ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন