EN

সরাইলে বিদেশ যাওয়ার টাকা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় নিহতঃ ১

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:48 pm , 1 July 2021, Thursday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইলে বিদেশ যাওয়ার টাকা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় নিহতঃ ১

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি এলাকায় বুধবার(৩০ জুন) দিবাগত রাত ৮টা ৪০ মিনিটে বিদেশ যাওয়ার টাকা নিয়ে সংঘর্ষে উক্ত খুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়,
শোলাবাড়ি গ্রামের বজলুর রহমানের পুত্র আব্দুল কাদির ও একই গ্রামের লীল মিয়ার পুত্র রমজান মিয়ার লোকজনের মধ্যে বিদেশ যাওয়ার টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাত ও লাঠির আঘাতে আব্দুল কাদির গুরুতর আহত হন। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।
এ ব্যপারে পানিশ্বর ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম নিহতের ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন এলাকায় পুলিশ মোতায়েন আছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন