৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভূইঁয়া আর নেই

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ , ১৯ জুন ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইলে বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভূইঁয়া আর নেই

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভূইঁয়া আর নেই। শনিবার রাত ৪টা ১৫মিনিটে তিনি বুকে ব্যথাজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভূঁইয়া অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা পরিষদের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানাভাবে জড়িত থেকে এলাকার শিক্ষা বিস্তারে অনবদ্য অবদান রেখে গেছেন।

জন হিতৈষী ও শিক্ষানুরাগী এই বিশেষ ব্যক্তির আকস্মিক মৃত্যুতে এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভূইঁয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। বাদ আছর জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন