EN

সরাইলে পিকআপ এর ধাক্কায় অটোরিক্সার দুই যাত্রী নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 7:59 am , 24 May 2021, Monday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৩ মে) বিকেল ৪টার দিকে উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মো. শহিদুল ইসলাম সজল (৪৮) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ভূশন দাস (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম জানান, বিকেলে আশুগঞ্জ অভিমুখী সিএনজি চালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী অপর একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে দুটি যানবাহনই মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন