৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার পারভেজ টিংকুর সরাইলে ঈদ শুভেচ্ছা বিনিময়

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ , ২০ মে ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন কেন্দ্রীয় স্বেচ্ছসেবক লীগের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু।
ঈদ পরবর্তী সময়ে তিনি উপজেলার কালীকচ্ছ ইউনিয়ন এর সর্বস্তরের জনগণের সাথে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আজ বৃহস্পতিবার(২০ মে) সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে তিনি কুশল বিনিময় করে তাদের সার্বিক খোঁজ-খবর নেন।
গত ১২ মে হতে ২০ মে পর্যন্ত সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করার আহবান জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে করোনার এই ভয়াবহতা থেকে নিজেদের ও পরিবারকে সুরক্ষিত রাখতে সবাইকে মাক্স ব্যবহার করে চলাফেরার পরামর্শ দেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন