EN

সরাইল থানার নতুন ওসি আসলাম হোসেন এর যোগদান

বার্তা সম্পাদক

প্রকাশিত: 3:49 am , 12 May 2021, Wednesday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার নতুন অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আসলাম হোসেন। মঙ্গলবার (১১মে) রাতে তিনি সরাইল থানায় যোগদান করেছেন। কর্মস্থলে যোগদান করে তিনি থানার সকল পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন ।
পুলিশের এই কর্মকর্তা সরাইল থানায় যোগদানের আগে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে নারায়ণগঞ্জ ফতুল্লায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। মোঃ আসলাম হোসেন ১৯৯৫ সালে উপ-পরিদর্শক হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মুসলিম পরিবারের সন্তান মোঃ আসলাম হোসেন পারিবারিকভাবে দুই পুত্র সন্তানের জনক বলে জানা গেছে। উল্লেখ্য সরাইল থানার সদ্য বিদায়ী ওসি এ এম এম নাজমুল আহমেদ বরিশাল বদলি হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন নবাগত ওসি মোঃ আসলাম হোসেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন