EN

সরাইলে সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে সিএনজির এক যাত্রী নিহত , অপর যাত্রী যুবদল নেতা আহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:44 pm , 4 May 2021, Tuesday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিক্সার এক যাত্রী নিহত ও অপর এক যাত্রী যুবদল নেতা আহত হয়েছেন। মঙ্গলবার (৪ মে) দুপুরে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের জিলুকদারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কাউছার মিয়া। তিনি উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামের আজিজুল হকের পুত্র। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উপজেলার চুন্টা ইউনিয়ন যুবদল নেতা নজরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের জিলুকদারপাড়া এলাকায় সিএনজি ও টাক্টরের মুখোমুখি সংঘর্ষ সিএনজি অটোরিক্সা যাত্রী কাউছার মিয়া ও নজরুল ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কাউছার মিয়া মারা যান। আহত নজরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন