৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ , ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ। মঙ্গলবার(২২ ডিসেম্বর) রাত ৩ টা ২৫ মিনিটে সরাইল- নাসিরনগর- লাখাই আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া শশ্মানের কাছে রাস্তার পশ্চিমপার্শ্ব হতে তাদের গ্রেফতার করা হয়। সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার আনিসুর রহমান এর দিকনির্দেশনায়, সরাইল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান এর তত্বাবধানে ও সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ এর নেতৃত্বে সরাইল থানার এসআই মোঃ জাকির হোসেন খন্দকার, এসআই গৌতম চন্দ্র দে, এসআই মোঃ মিজানুর রহমান, এএসআই দিলীপ কুমার নাথ, এএসআই দীপক চন্দ্র দেবনাথ, এএসআই রাজীব মজুমদার ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ৫ জন ডাকাত হলেন সরাইল উপজেলার কালিকচ্ছ নাথপাড়ার মৃত ধন মিয়ার পুত্র মোস্তফা মিয়া(৪০), ধরন্তী চাকসার উত্তরপাড়ার মোঃ জামাল মিয়ার পুত্র মনির হোসেন(২০), কালিকচ্ছ দত্ত পাড়ার সামসু মিয়ার পুত্র সবুজ মিয়া(২৫), কালিকচ্ছ ঘোষ পাড়ার আফরোজ মিয়ার পুত্র নাইম মিয়া(২৪) ও কালিকচ্ছ ঘোষ পাড়ার রাশেদ মিয়ার পুত্র ইমন মিয়া(২২)। এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ বলেন, গ্রেফতারকৃত আসামীগন বিভিন্ন থানার একাধিক মামলার আসামী। এ ব্যপারে নিয়মিত মামলা রুজু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন