EN

সরাইলের কৃতি সন্তান কাজী সালা উদ্দিন পিন্টু ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:37 pm , 24 November 2020, Tuesday , পোষ্ট করা হয়েছে 6 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণনাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের কৃতি সন্তান কাজী সালা উদ্দিন পিন্টু বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উওর শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। উক্ত পদে তাঁকে নির্বাচিত করায় তিনি আওয়ামী লীগ দলীয় প্রধান প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সাথে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অনুসন্ধানে জানা যায়, কাজী সালা উদ্দিন পিন্টু স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য হিসেবেও দলীয় দায়িত্ব পালন করেছেন। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটিরও সদস্য।
এ ব্যপারে কাজী সালা উদ্দিন পিন্টু বলেন, আমার উপর অর্পিত দ্বায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে যথাযথভাবে পালন করে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমার নেত্রী শেখ হাসিনার হাতকে যেন অধিকতর শক্তিশালী করতে পারি সেই জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন