EN

পাকশিমুল ইউপি চেয়ারম্যান পদে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা আলহাজ্ব মাওলানা হাফেজ নায়েব আলী

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:39 pm , 14 October 2020, Wednesday , পোষ্ট করা হয়েছে 6 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা হাফেজ নায়েব আলী পাকশিমুল ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষনা দিয়েছেন। বিগত ইউপি নির্বাচনে তিনি পাকশিমুল ইউপি চেয়ারম্যান পদে বিএনপি দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছিলেন। চেয়ারম্যান পদে তিনি বিএনপি দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যেই সরাইল উপজেলা বিএনপি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দের নিকট দৌড়ঝাঁপ শুরু করেছেন। সেই সাথে তিনি এলাকার সর্বস্তরের মানুষের সাথে গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন। সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভুঁইশ্বর গ্রামের কৃতি সন্তান ছাত্রদল নেতা আলহাজ্ব মাওলানা হাফেজ নায়েব আলী নিজ এলাকায় মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করার পাশাপাশি এলাকার জনগণের পাশে থেকে সেবামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলে সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেলে এলাকার সাধারণ মানুষের ভালবাসায় তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাওলানা হাফেজ নায়েব আলী সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম এর মাধ্যমে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন