সরাইলে মাটির নীচ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: 6:19 pm , 23 June 2020, Tuesday , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাটির নীচ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন সরাইল থানা পুলিশ। আজ মঙ্গলবার(২৩জুন) দুপুর ১২টা ৪৫মিনিটে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর আমিনপাড়া শাহ সুফি করিম এর মাজারের পিছনে উত্তর পশ্চিম পার্শ্বে মাটির নিচ থেকে পলিথিন মোড়ানো আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর আমিনপাড়া শাহ সুফি করিম এর মাজারের পিছনে উত্তর পশ্চিম পার্শ্বে শ্রমিকরা কড়ই গাছ কাটার সময় কড়ই গাছের গোড়ার মাটি সরানোর একপর্যায়ে মাটির নিচে পলিথিন দ্বারা প্যাঁচানো পুতে রাখা অবস্থায় পুরাতন মরিচা ধরা অস্ত্র দেখতে পেয়ে বিষয়টি তারা স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করেন। সকাল সাড়ে ১১টায় শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জী থানায় সংবাদ দিলে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ এর নেতৃত্বে এসআই গৌতম চন্দ্র দে ও এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ম্যাগাজিনসহ ১টি পুরাতন লোহার মরিচা ধরা প্লাস্টিকের বাটযুক্ত এসএমসি(সাব মেশিন কারবাইন), ১ টি পুরাতন লোহার বাট বিহীন মরিচা ধরা পাইপ গান ও ১টি পুরাতন প্লাস্টিক উদ্ধার করে হেফাজতে নিয়ে আসেন।











আপনার মন্তব্য লিখুন