সরাইলে জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধার উদ্যোগে ১শত ৩০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: 11:14 pm , 31 March 2020, Tuesday , পোষ্ট করা হয়েছে 7 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াঁগাও গ্রামের কৃতি সন্তান, সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য পায়েল হোসেন মৃধার ব্যক্তিগত উদ্যোগে ১শত ৩০ কর্মহীন পরিবারে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, পিঁয়াজ ও সচেতনতামূলক সামগ্রীসহ মাস্ক বিতরণ করা হয়। এ সময় সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটোসহ এলাকার অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন বলে সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিৎ করেছেন তিনি।












আপনার মন্তব্য লিখুন