সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বার্তা সম্পাদক প্রকাশিত: 8:52 pm , 21 January 2020, Tuesday , পোষ্ট করা হয়েছে 7 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। মঙ্গলবার(২১জানুয়ারী) সকালে ঢাকা সিলেট মহাসড়কের সরাইল বাড়িউড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, রাস্তা পাড়াপাড়ের সময় সাফিয়া খাতুন (৬০) নামে এক মহিলাকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সাফিয়া খাতুন সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল গ্রামের মরহুম আবদুল ওয়াদুদের স্ত্রী। খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছেন। ঘাতক ট্রাকটিকে আটক করেছেন পুলিশ।











আপনার মন্তব্য লিখুন