EN

সরাইলে “আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৯” আনুষ্ঠানিকভাবে পালিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 3:05 pm , 29 September 2019, Sunday , পোষ্ট করা হয়েছে 7 years আগে

FB_IMG_1569746344379

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
“তথ্য সবার অধিকার, থাকবেনা কেউ পিছনে আর”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইল উপজেলা প্রশাসনের নেতৃত্বে ও দেওড়া মিতালী সমাজ কল্যান সমিতির সার্বিক সহায়তায় দিবসটি পালন উপলক্ষে আজ রোববার(২৯সেপ্টেম্বর) সকালে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে দেওড়া মিতালী সমাজ কল্যান সমিতির সভাপতি ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা। সরাইল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উক্ত র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহন করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন