৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ , ১ সেপ্টেম্বর ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

pic-3pic-2pic-4

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ রোববার(১সেপ্টেম্বর) বিকালে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সরাইল আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল মাঠে বিএনপির সভাপতি এডভোকেট মো: আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। এদিকে সরাইল উচালিয়াপাড়া মোড় থেকে বিএনপি নেতা আনিসুল ইসলাম ঠাকুর, শেখ রকিব উদ্দিন ও এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি বিশাল আনন্দ র‌্যালি বের হয়ে সরাইল নাসিরনগর সড়ক প্রদক্ষিণ করে উচালিয়াপাড়া সানরাইজ কিন্ডার গার্টেনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: আফজাল হোসেনের সভাপতিত্বে ও সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায়¡ অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার একমাত্র পুত্র মাইনুল হাসান তুষার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সরাইল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য, সরাইল উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ রকিব উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তাহের, উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মাহমুদ আলী(ডি এম দুলাল), উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রঞ্জন মিয়া, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, নজরুল ইসলাম, মাজহারুল ইসলাম, মেহেদি হাসান পলাশ, মো: জাকারিয়া, সরাইল উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, যুবদলের সহসভাপতি আব্দুল করিম মাস্টার, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম, যুবদল নেতা নুরুল আমিন মাস্টার, জালাল মিয়া, কাজী জাকির, নজরুল ইসলাম, মো: জহিরুল ইসলাম সুজন, মো: হোসেন মিয়া, মিজান মিয়া, বাহার বক্স, ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক দুলার আহম্মেদ, ছাত্রদল নেতা সৈয়দ আলী আহসান পলাশ, মো: খোকন মিয়া, মো: জুয়েল উদ্দিন মুন্সী, তানভির আহম্মেদ, বিএম রিফাত, রুহুল আমিন, সৈয়দ জাকির, খন্দকার জিয়াউর রহমান, জুমেল খন্দকার, ইমরান খান হিরু, জুনায়েদ খান, সোহাগ মৃধাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি কেক কেটে উপস্থিত সকলের মাঝে বিতরণ করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন