৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

পদ্ধা সেতু নির্মাণ কাজ পরিচালনায় মানুষের মাথা লাগার খবর গুজব, অপপ্রচারে বিভ্রান্ত না হতে কর্তৃপক্ষের অনুরোধ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ , ১১ জুলাই ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
পদ্ধা সেতু নির্মাণ কাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে – এমন গুজব ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক শ্রেণির কুচক্রী মহল এ ধরনের গুজব ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যপারে এক লিখিত বার্তা প্রকাশ করেছেন পদ্ধা সেতু নির্মাণ প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম। লিখিত বার্তায় তিনি বলেন, পদ্ধা সেতু নির্মাণ কাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে- সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রী মহল এমন অপপ্রচার চালাচ্ছে যার কোনো সত্যতা নেই। এমন অপপ্রচার আইনত দন্ডনীয় অপরাধ। এটি একটি গুজব। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। লিখিত বার্তায় আরও উল্লেখ করা হয়েছে যে, পদ্ধা সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মূল সেতুর ২৯৪টি পাইলের মধ্যে ২৯২টি শেষ হয়েছে। ৪২টি পিয়ারের মধ্যে ইতিমধ্যে ৩০টি পিয়ারের কাজ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত ১৪টি স্প্যান স্থাপন করা হয়েছে যা এখন দৃশ্যমান। ৩০জুন ২০১৯ পর্যন্ত মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮১.০০%, নদী শাসন কাজের অগ্রগতি ৫৯.০০% এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৭১.০০%!।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন