ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোডে দুই গ্রামের লোকজনের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহতঃ ২০
বার্তা সম্পাদক প্রকাশিত: 11:52 am , 7 June 2019, Friday , পোষ্ট করা হয়েছে 7 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোডে দুই গ্রামের লোকজনের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহতঃ ২০
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ঢাকা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের সরাইল বিশ্বরোডে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের ২০জন। আজ শুক্রবার(৭জুন) সকালে সরাইল উপজেলার কুট্টাপাড়া ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে সরাইলের খাঁটিহাতা বিশ্বরোড মোড় বাজারে মাংস বিক্রেতার দোকানে কুট্টাপাড়া এলাকার ধন মিয়া গরুর মাংস কিনতে যায়। মাংসে হাঁড়ের পরিমাণ বেশি দেওয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জাড়িয়ে পড়েন। এ সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীদেরকে নানা বিড়ম্বনাসহ দুর্ভোগ পোহাতে হয়। সংঘর্ষে উভয় পক্ষের ২০জন লোক আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। ঘন্টা ব্যাপি চলমান সংঘর্ষ পরে পুলিশ নিয়ন্ত্রন করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূইঁয়া বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) হোসেন সরকার বলেন, সংঘর্ষের কারণে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়েছে।













আপনার মন্তব্য লিখুন