EN

সরাইলে যানজট নিরসনে ইউএনও’র উদ্যোগ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 1:48 pm , 12 January 2019, Saturday , পোষ্ট করা হয়েছে 8 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের একমাত্র সড়ক সরাইল-অরুয়াইল সড়ক। উপজেলার বিকাল বাজারের এই সড়কের অন্নদা স্কুল মোড় সিএনজি স্ট্যান্ড, কাচাঁ বাজারে প্রবেশ পথে রিক্সা স্ট্যান্ড, ঐতিহাসিক বকুলতলায় রসুলপুর, চুন্টাগামী সিএনজি স্ট্যান্ডসহ উপজেলা চত্বরে প্রবেশের একমাত্র সড়কটির যানজট যেন পুরাতন ঢাকার প্রতিচ্ছবি। রাস্তাটিতে প্রতিনিয়ত যানঝটে স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি প্রতিনিয়ত সাধারণ জনগণকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিষয়টি নিয়ে অতীতেও একাধিক বার যানজট নিরসনে নানা উদ্যোগ নেওয়া হলেও দিন দিন যেন অবস্থার অবনতিই হচ্ছে। এ অবস্থায় যানজটের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে সরাইল বিকাল বাজার পরিচালনা কমিটি, সিএনজি স্ট্যান্ড মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে দফায় দফায় আলোচনা করে যানজট নিরসনের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা। সরাইল উপজেলার বিভিন্ন স্তরের লোকজনসহ ভুক্তভোগী সাধারণ জণগণ ইউএনও এ এস এম মোসার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং যানজট নিরসনে সকলকে ঐক্যবদ্ধ করার মহতী উদ্যোগ গ্রহনের জন্য ইউএনওকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন