EN

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ১৯নভেম্বর

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:46 am , 29 October 2018, Monday , পোষ্ট করা হয়েছে 8 years আগে

20181025_130914-1

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে অবস্থিত নারী শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি-২০১৮ নির্বাচন আগামী ১৯নভেম্বর রোজ সোমবার অনুষ্ঠিত হবে।  গত ২৪অক্টোবর প্রকাশিত সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের স্মারক নং- উমাশিঅ/সরাইল/ম্যা:ক:নি/০৭(৪)/২০১৬/৪০২ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। প্রকাশিত নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ: ২৯/১০/২০১৮ থেকে ৩১/১০/২০১৮, প্রতিদিন বিদ্যালয় চলাকালীন সময়ে স্থান: প্রধান শিক্ষকের কার্যালয়। মনোনয়ন পত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশের তারিখ: ১/১১/২০১৮ স্থান: প্রিজাইডিং অফিসারের কার্যালয়। সময়: দুপুর ১টা। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ: ৪/১১/২০১৮, বিকাল ৪টা। প্রতিদিন বিদ্যালয় চলাকালীন সময়ে, স্থান: প্রধান শিক্ষকের কার্যালয়। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ৫/১১/২০১৮ তারিখ সকাল ১১টা। বিদ্যালয় প্রাঙ্গনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ১৯/১১/২০১৮ তারিখ রোজ সোমবার সকাল ১০টা হতে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন