EN

সরাইলে সীমান্তিক নতুন দিনের বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:56 am , 12 July 2018, Thursday , পোষ্ট করা হয়েছে 8 years আগে

20180712_113342

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সীমান্তিক নতুন দিন বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করেছেন। “পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার(১১জুলাই) সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অন্যান্য সংগঠনের পাশাপাশি সীমান্তিক নতুন দিনও
বিশ্ব জনসংখ্যা দিবস পালন করেছেন। সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের নেতৃত্বে দিবসটি পালন উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত র‍্যালিতে সীমান্তিক নতুন দিন সরাইল এর ফিল্ড সুপার ভাইজার মোছা: মর্জিনা বেগম, কমিউনিটি মোবি লাইজার স্মৃতি আখতার,  ডেইজী সরকার, সাবিনা ইয়াসমিন সহ আরো অনেকে অংশগ্রহণ করেন।   পরে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে  আলোচনা সভার আয়োজন করা হয়। পরিবার পরিকল্পনা অফিসার সুমন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ কাজী মোঃ আইনুল ইসলাম,  ডাঃ অনন্যা সুলতানা, সরাইল থানার অফিসার ইনচার্জ , মো: মফিজ উদ্দিন ভুঁইয়া, সরাইল প্রেসক্লাবের সভাপতি বদর উদ্দিন বদু, সাধারণ সম্পাদক  মাহবুব খান বাবুল প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন