৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরাইলে অনশন পালিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ , ১৪ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন কর্মসূচি পালিত হয়েছে।  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার(১৪ফেব্রুয়ারী) বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা কর্মীরা এ কর্মসূচি পালন করেন। সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন মাস্টার এর নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত অনশন কর্মসূচিতে বিএনপি নেতা আজমল হোসেন ছোটন,  সরাইল  উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, সরাইল উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক দুলাল মাহমুদ আলী(ডি এম দুলাল), যুবদল নেতা আব্বাস উদ্দিন, মো: ইয়াকুব সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের  বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উক্ত অনুশনে অংশগ্রহন করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন