EN

সরাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 2:57 pm , 19 November 2017, Sunday , পোষ্ট করা হয়েছে 9 years আগে

FB_IMG_1511075867292

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। সরাইল উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের নেতৃত্বে আজ ১৯নভেম্বর সকাল সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে সমাবেশ পালিত হয়।  সরাইল উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তাগণ বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর নি:শর্ত মুক্তি দাবি করেন। এসময় সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাক আলম খন্দকার রিগ্যান, সরাইল উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: আকবর, যুগ্ম সম্পাদক রুহুল আমীন রুবেল, মো: নাদিম,  সহ-সাধারণ সম্পাদক ফজল মিয়া, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মুকুল, দপ্তর সম্পাদক মো: খোকন মিয়া, সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ মৈশান, শাহবাজপুর ইউপি ছাত্রদলের আহবায়ক মো: হেলাল উদ্দিন, সদস্য সচিব রুহুল আমীন(রুহুল), চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমীন, নোয়াগাওঁ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদসহ উপজেলা ছাত্রদলের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন