EN

সরাইলে বিএনপির কারানির্যাতিত নেতার পোস্ট “হ্যালো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দলের ধ্বংস নিশ্চিত।”

বার্তা সম্পাদক

প্রকাশিত: 7:27 pm , 9 October 2026, Friday , পোষ্ট করা হয়েছে 1 week আগে

সরাইলে বিএনপির কারানির্যাতিত নেতার পোস্ট “হ্যালো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দলের ধ্বংস নিশ্চিত।”

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকার অনুমোদিত বিভিন্ন ইউনিয়নের সার ডিলারদের নাম প্রকাশিত হওয়ার পর বঞ্চিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অনেকেই এই ক্ষোভের বহি:প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসুবুকে নিজের আইডিতে পোস্ট করে। সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে অনুমোদিত  ডিলারদের মধ্যে নোয়াগাঁও ইউনিয়নে অনুমোদন পেয়েছে  মেসার্স বিল্লাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি মো: বিল্লাল। একই ইউনিয়নে সার ডিলারের জন্য আবেদন করে সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সরাইল উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. জামাল হোসেন লস্করসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক ত্যাগী নেতা বঞ্চিত হয়েছেন। বিএনপি নেতা জামাল হোসেন লস্কর তার ভেরিফাইড ফেইসবুক আইডিতে ক্ষোভ প্রকাশ করে লিখেন ” হ্যালো মাননীয়,

প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman, আপনার দলের ধ্বংস নিশ্চিত। আপনি বলেছিলেন মিছিলের শেষ কর্মীটি মূল্যায়ন পাবে কিন্তু বাস্তব সত্য হচ্ছে প্রথম কর্মীটি অস্তিত্ববিলীন। সময় কিন্তু এক রকম যায় না  —খারাপ সময় যেকোনো মূহুর্তে! Bnp Media Cell”

এ ব্যপারে বিএনপি নেতা জামাল হোসেন লস্কর নিজের ফেইসবুক আইডিতে পোস্ট দেওয়ার বিষয়টি নিশ্চিৎ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে মামলা, হামলা, জেল, জুলুম আর কারা নির্যাতন ভোগ করে বিএনপি সরকার দলীয় নেতা হয়ে আমরা সার ডিলার থেকে বঞ্চিত হয় আর বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের বিরোধীতা করে এজহারভুক্ত আসামী ও যুবলীগের নেতা হয়েও মো. বিল্লাল মোটা অঙ্কের টাকা লেনদেনের বিনিময়ে উপজেলার শীর্ষ পদস্থ নেতার সুপারিশ নিয়ে সার ডিলার নিয়োগ পায়। এই দু:খে আমি ক্ষোভ প্রকাশ করে পোস্ট দিয়েছি। আমার হাতে শীর্ষ নেতার অনিয়মের অডিও কল রেকর্ড রয়েছে। শীঘ্রই এ ব্যপারে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত অনিয়ম তুলে ধরব।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন