সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কাজ ফের শুরু, জনমনে স্বস্থি
বার্তা সম্পাদক প্রকাশিত: 6:57 pm , 27 September 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কাজ ফের শুরু, জনমনে স্বস্থি
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কাজ ২ বছর বন্ধ থাকার পর রোববার(২৭ সেপ্টেম্বর) ফের শুরু হয়েছে। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডাক্তার মো. নিজাম উদ্দিন নতুন ভবন নির্মাণ কাজ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিৎ করেছেন।
সরাইল হাসপাতাল সূত্রে জানা যায়, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি নতুন ভবণ নির্মাণ কাজ ২০২৩ সালে শুরু হয়। ভবনটির ১তলার ছাদ পর্যন্ত আংশিক কাজ হওয়ার পর ২০২৪ সালের ৫ আগস্টের প্রেক্ষাপটে সরকার পরিবর্তনের পর ভবনটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। ২বছর কাজ বন্ধ থাকার পর নতুন করে কেইএসএস নামের অপর একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি নতুন করে সম্পন্ন করতে চুক্তিবদ্ধ হয়ে ভবনের নির্মাণ কাজ শুরু করে। রোববার(২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নতুন করে নির্মাণ কাজ শুরু হওয়া ভবনটির নির্মাণ কাজ পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. আবুল খায়ের। এ সময় ব্রাহ্মণবাড়িয় জেলা বিএনপির সদস্য, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার, সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মো. নিজাম উদ্দিন ও কেইএসএস ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার মো. আলমগীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যপারে ঠিকাদার মো. আলমগীর হোসেন সরাইল নিউজ টোয়েন্টিফোরকে বলেন, প্রায় ৮কোটি টাকায় ভবনটির ৪তলা কাজ সম্পন্ন করে দিতে চুক্তিবদ্ধ হয়ে ভবন নির্মাণ কাজ শুরু করেছি। প্রতিদিন ৫০জন শ্রমিক নির্মাণ কাজের সাথে জড়িত থেকে কাজ করছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী নির্মাণ কাজ শেষ হবে।
এ ব্যপারে জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার বলেন, ভবনটির নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অনেক কষ্ট করতে হচ্ছে। নতুন করে ভবনটির নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকার জনমনে স্বস্থি ফিরে এসেছে। নতুন করে ভবন নির্মাণের কাজ শুরু করায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।
এ ব্যপারে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাক্তার মো. নিজাম উদ্দিন বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর ভবনটির নির্মাণ কাজ নতুন করে শুরু হয়েছে। এতে হাসপাতালের আবাসন সুবিধা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা সেবার মান আরও বৃদ্ধি পাবে।
এ ব্যপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের কুমিল্লা স্বাস্থ্য বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. আবুল খায়ের বলেন, ২০২৭সালের জুন মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজটি নতুন করে শুরু হয়েছে। ইতিমধ্যেই কাজের সার্বিক বিষয়ে তদারকি অব্যাহত রয়েছে। আশা করি যথাসময়ের মধ্যেই নির্মাণ কাজ সঠিকভাবে সম্পন্ন হবে।











আপনার মন্তব্য লিখুন