সরাইলে সাংবাদিক সংগঠন ও সাংবাদিকের বাম্পার ফলন!!!
বার্তা সম্পাদক প্রকাশিত: 7:56 pm , 26 September 2026, Saturday , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
সরাইলে সাংবাদিক সংগঠন ও সাংবাদিকের বাম্পার ফলন!!!
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংবাদিক সংগঠন ও সাংবাদিকের বাম্পার ফলন হচ্ছে। একের পর এক নতুন নতুন সাংবাদিক এ পেশায় আকৃষ্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন সময়ে গড়ে উঠছে একের পর এক সাংবাদিক সংবাদিক সংগঠন। এতে করে সাংবাদিকতার যোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
জানা যায়, সরাইল উপজেলায় সর্বপ্রথম সাংবাদিক সংগঠন হিসেবে ১৯৭৮ সালে ” সরাইল প্রেসক্লাব” নামে একটি সাংবাদিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। এর পর কয়েক দশক ধরে সরাইলে একক সাংবাদিক সংগঠন হিসেবে “সরাইল প্রেসক্লাব”ই ছিল সরাইলের একমাত্র সাংবাদিক সংগঠন। সাম্প্রতিক সময়ে সাংবাদিক সংগঠনের গুরুত্ব ও সাংবাদিকতার মজার বিষয়টি চতুর্দিকে ব্যপকভাবে ছড়িয়ে পড়ে। এছাড়া তথ্য প্রযুক্তির ব্যপক প্রসার, ফেইসবুক ও ইউটিউবে অর্থ ইনকামের প্রতিযোগিতা এবং সাশ্রয়ী মূল্যে এন্ড্রয়েড মোবাইলের ছড়াছড়ির কারনে সাংবাদিকতার প্রতি অনেকেই আগ্রহী হয়ে ওঠছেন এবং সাংবাদিক সংগঠন সৃষ্টির প্রবনতা বহুগুনে বেড়ে যাচ্ছে। এছাড়া
কালের বিবর্তনে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরে এবং রাজনৈতিক দলের নেতাদের সভা ও সেমিনারে সাংবাদিক সংগঠনের সভাপতি ও সেক্রেটারী হিসেবে চেয়ার বরাদ্ধ থাকা এবং সম্মান ও সম্মানি পাওয়ার মানসিক আকাংখা পআশাপাশি সাংবাদিক হিসেবে দলবদ্ধ হয়ে নিজের ক্ষমতা প্রদর্শনের প্রতিযোগিতা থেকেই বিভিন্ন সময়ে সরাইলে গড়ে উঠছে একের পর এক সাংবাদিক সংগঠন যা ভবিষ্যতে সরাইলে সাংবাদিকের মাম্পার ফলন ঘটবে বলে এলাকার মানুষের প্রত্যাশা। উল্লেখ্য কেবল সরাইল নয় ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় প্রতিটি উপজেলা এমনকি সারাদেশের জেলা ও উপজেলার মফস্বল সাংবাদিকতায় সাংবাদিক সংগঠন ও সাংবাদিক সৃষ্টির বাম্পার ফলন হচ্ছে বলে গণ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে।
বিভিন্ন সময়ে সৃষ্টি হওয়া সরাইলের অন্যান্য সাংবাদিক সংগঠনগুলো হচ্ছে-
২। সরাইল রিপোর্টার্স ইউনিটি
৩। সরাইল উপজেলা প্রেসক্লাব
৪। সরাইল সাংবাদিক ফোরাম
৫। সরাইল সাংবাদিক পরিষদ
৬। সর্বশেষ ২০২৬ সালের নতুন আবিস্কৃত সংগঠন “সরাইল রিপোর্টার্স ক্লাব।
৭। পরবর্তী সাংবাদিক সংগঠন কি হতে যাচ্ছে সরাইলে তা সময়ই বলে দেবে বলে স্থানীয়দের ধারণা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সাংবাদিকদের যোগ্যতা নির্ধারণ পূর্বক প্রকৃত সাংবাদিকদের ডাটা ব্যাইজ তৈরী করে মফস্বল সাংবাদিকতা ও সাংবাদিক সংগঠন গঠনে রাষ্ট্রীয় নীতিমালার মাধ্যমে পিআইবি এর অধীনে প্রতিটি জেলা ও উপজেলায় কেবল একটি মাত্র সাংবাদিক সংগঠনকে সরকারি রেজিষ্ট্রেশন প্রদানের করে প্রকৃত সাংবাদিকদের রেজিষ্ট্রেশনভুক্ত সাংবাদিক সংগঠনের আওতায় নিয়ে আসতে প্রয়োজনীয় রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহনের প্রত্যাশা করছেন এলাকার সচেতন মহল।











আপনার মন্তব্য লিখুন