EN

প্রাইভেটকারে পাহারিকা ট্রেনের ধাক্কায় সরাইলের সাইফুল নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:37 am , 19 July 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 3 months আগে

প্রাইভেটকারে পাহারিকা ট্রেনের ধাক্কায় সরাইলের সাইফুল নিহত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর রেলস্টেশনের সেজামুড়া সড়কের রেলক্রসিংয়ে দুর্ঘটনায় সরাইলের মীর সাইফুল ইসলাম সাদ নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার(১৮ জুলাই) বিকাল  ৩টার দিকে প্রাইভেটকারযোগে রেলক্রসিং অতিক্রম করার সময় পাহারিকা ট্রেনের ধাকায় প্রাইভেটকারের পেছনে থাকা সাইফুল ঘটনাস্থলেই নিহত হোন। এ সময় প্রাইভেটকার চালক গুরুতর আহত হলে স্থানীয়রা চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করেন।

দুর্ঘটনায় নিহত মীর সাইফুল ইসলাম সাদ সরাইল বিকাল বাজারের সাইফুল গ্যালারীর সত্ত্বাধিকারী এবং উপজেলা সদরের চাঁনমনিপাড়া গ্রামের মৃত মীর হেলাল মিয়ার পুত্র।  দুর্ঘটনায় নিহত সাইফুলের লাশ সন্ধার পর বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এ সময় স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। আশপাশের এলাকার শত শত লোকজন সাইফুলের লাশ এক নজর দেখতে তাদের বাড়িতে ভীড় জমায়। রাত ১১টার দিকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মর্মান্তিক দুর্ঘটনায় তরুন ব্যবসায়ী সাইফুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 জানা যায়, সাইফুলকে বহনকারী প্রাইভেটকারটি রেলক্রসিং পার হওয়ার সময় পাহারিকা এক্সপ্রেস ট্রেন প্রাইভেটকারটির পেছনের একাংশে ধাক্কা দিলে প্রাইভেটকারটি ছিটকে গিয়ে রেললাইনের পাশে পড়ে যায়। এ সময় প্রাভেটকারের পেছনে থাকা সাইফুল ঘটনাস্থলেই নিহত হোন। আহত অবস্থায় স্থানীয়রা চালককে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয়দের অভিযোগ রেলক্রসিংটিতে পূর্ব থেকে নির্ধারিত কোনো গেইটম্যান না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। সেখানে যদি গেইটম্যান থাকত এবং রেল আসার সংকেতে গাড়ি পাড়াপাড়ে ব্যারিকেট দেওয়া হত তবে হয়ত এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটত না।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন