EN

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে  ইসলামী ঐক্যজোট প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন কাসেমীর মতবিনিময় সভা

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:57 pm , 25 August 2025, Monday , পোষ্ট করা হয়েছে 1 year আগে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে  ইসলামী ঐক্যজোট প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন কাসেমীর মতবিনিময় সভা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়য়া)

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন কাসেমী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (২৫ আগস্ট) বিকালে সরাইল প্রেসক্লাব সংলগ্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছিরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য দেন ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও জেলার সদস্য সচিব ইসলামি ঐক্যজোট মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি প্রার্থী আল্লামা মুফতি বোরহান উদ্দিন ক্বাসেমী ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির আহবায়ক মাওলানা মেরাজুল হক কাসেমী, জেলা ইসলামী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা জহিরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মুফতী ওসমান আল হাবীব, যুগ্ম সদস্য সচিব মাও-সুলতান উদ্দিন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মাখন মিয়া, আশুগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা হাসমত উল্লাহ, সৌদি আরব শাখা ইসলামী ঐক্যজোটের সভাপতি হুসাইন আহমদ সুমন, যুগ্ম সদস্য সচিব মাওলানা সোলাইমান, মাওঃ ওয়ালী ওল্লাহ শিবলী, মাওলানা মোরশেদ আলম চৌধুরী ও মাওলানা সাইফুর রহমান মুন্না প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন