৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে জমিয়তে উলামায়ে ইসলামের অফিস উদ্বোধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ , ১১ আগস্ট ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে

সরাইলে জমিয়তে উলামায়ে ইসলামের অফিস উদ্বোধন 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সরাইল শাখার অফিস উদ্বোধন করলেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এমপি প্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবিব। সোমবার(১১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরের হাসপাতল মোড়ে উচালিয়াপাড়া সুপার মার্কেটের দ্বিতীয়তলায় আনুষ্ঠানিকভাবে উক্ত অফিস উদ্বোধন করা হয়।

সরাইল উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লাল বাদশা ও সরাইল উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ ইদ্রীস মোহাম্মদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজল মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়াসহ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন