৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

বিএনপি নেতা আনোয়ার মাস্টারের নেতৃত্বে বিশাল বিজয়  মিছিল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে

বিএনপি নেতা আনোয়ার মাস্টারের নেতৃত্বে বিশাল বিজয় মিছিল 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির  সদস্য মো. আনোয়ার হোসেন মাস্টার এর নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আনন্দ মিছিলে যোগ দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা একই দিন বিকাল ৩টা থেকে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বর্ণিল সাজে সজ্জিত হয়ে নেতা-কর্মীরা জড়ো হতে থাকে। পরে বিকাল ৫টার দিকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়।

মিছিলটি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা ও সাবেক ভিপি উসমান খাঁ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হোসেন মিয়া, বিএনপি নেতা ও সরাইল  উপজেলা যুবদলের সাবেক সভাপতি জহির উদ্দিন আহমেদ,  উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষক দলের আহবায়ক মশিউর রহমান মাস্টার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, বিএনপি নেতা জাবেদ,  সরাইল সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. খোকন মিয়া, যুবদল নেতা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম মুকুল, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাজিন, যুবদল নেতা আকবর, আজিজ মিয়া, সরাইল জিয়া পরিষদের সভাপতি আব্বাছ উদ্দিন, জিয়া পরিষদ নেতা পারভেজ আলম ও কৃষক দল নেতা হাবিব মিয়াসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, জিয়া পরিষদ ও  শ্রমিক দলসহ অন্যান্য অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের সাবেক ও বর্তমান কমিটির নেতা-কর্মী ও সমর্থকরা উক্ত আনন্দ মিছিলে অংশগ্রহন করেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন