খেলাধূলা মানুষের আত্মবিশ্বাস ও সামাজিক সম্পর্ক তৈরিতে সহায়তা করে: ইউএনও মোশারফ হোসাইন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ , ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
খেলাধূলা মানুষের আত্মবিশ্বাস ও সামাজিক সম্পর্ক তৈরিতে সহায়তা করে: ইউএনও মোশারফ হোসাইন
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
খেলাধুলা মানুষের মন ও মানসিকতার উপর গভীর প্রভাব ফেলে এবং এর মাধ্যমে ভালোবাসা, সহমর্মিতা এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব বৃদ্ধি পায়। খেলাধুলা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়, যা মানুষের আত্মবিশ্বাস ও সামাজিক সম্পর্ক তৈরিতে সহায়তা করে।
যতবেশি খেলাধুলার সঙ্গে আমাদের যুবকদের সম্পৃক্ত রাখতে পারবো তারা ততোবেশি সুস্বাস্থ্যের অধিকারী হবে। চিন্তা-চেতনায়, মন-মননে, অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি উন্নত হবে। আর এ জন্য আমাদের তৃণমূল পর্যায় থেকেই শুরু করতে হবে।
সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া লায়ন ক্লাবের উদ্যোগে মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে উপজেলা মিনি স্টেডিয়াম প্রকাশ কুট্টাপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত সরাইল সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী, সরাইল ফুটবল একাডেমির সভাপতি এস এম ফরিদ,
সরাইল রিপোর্টার ইউনিটের সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, বিশিষ্ট ফুটবলার মো.আবুল কাশেম ও মাসুম উল্লাহ খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উক্ত টুর্নামেন্টে উপস্থিত ছিলেন।











আপনার মন্তব্য লিখুন