৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে “জুলাই শহীদ দিবস” উদযাপন 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ , ১৬ জুলাই ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে

সরাইলে “জুলাই শহীদ দিবস” উদযাপন 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :

 ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “জুলাই শহীদ দিবস” উদযাপন করা হয়েছে। সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ( ১৬ জুলাই) “জুলাই শহীদ দিবস” উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা-সভা অনুষ্ঠিত হয়।  সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন মাস্টার, উচালিয়াপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো.জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, জামায়াত ইসলামের নেতা খন্দকার বরকত উল্লাহ মিন্টু, সরাইল উপজেলা এনসিপির সমন্বয়ক হাজী মোবারক হোসেন ও রিয়াদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়াকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন