৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ , ২৭ জুন ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে

সরাইলে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুক্রবার (২৭ জুন) বিকালে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার।

সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা জামায়াতের আমির মো. এনাম খা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সদস্য সচিব মো. নুর আলম ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরাইল উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর রহমান মাস্টার।


সরাইলে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে বিশেষ অবদান রাখায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইনকে সম্মানসূচক উত্তোরণ পড়িয়ে দেন অনুষ্ঠানের প্রধান বক্তা আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার ও উপস্থিত অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন