৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে আ’লীগ নেতা দুই ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অপসারণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ , ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে

সরাইলে আ’লীগ নেতা দুই ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অপসারণ

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগ নেতা দুই  ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী হিসেবে তাঁরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তাঁরা একাধিক হত্যা মামলার আসামি হয়ে আত্মগোপনে রয়েছেন।

দায়িত্ব থেকে অপসারিত দুইজন চেয়ারম্যান হলেন শাহবাজপুর ইউপি চেয়ারম্যান ও একই ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি খাইরুল হুদা চৌধুরী বাদল এবং শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা বেগম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,  উপজেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় সভা, মাসিক আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভাসহ নানা গুরুত্বপূর্ণ সভায় তাঁরা টানা ১০ মাস ধরে অনুপস্থিত র‍য়েছেন। গত ২৩ জুন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে শাহবাজপুর ইউনিয়নে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মুমিন হোসেন ভূঁইয়াকে আর শাহজাদাপুর ইউপির দায়িত্ব দেওয়া হয় একই ইউপির প্যানেল চেয়ারম্যান-১ ওয়ার্ড সদস্য (৪ নম্বর ওয়ার্ড) অমরেশ সরকারকে।

এ ব্যপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন বলেন, দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত। তাঁদের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। দায়িত্ব পাওয়া ব্যক্তিরা শাহবাজপুর ইউনিয়নে আজ বৃহস্পতিবার (২৬জুন)  থেকে আর শাহজাদাপুর ইউনিয়নে আগামী সপ্তাহ থেকে দায়িত্ব পালন করবেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন