৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেলেন সরাইলের ১০ জন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ , ১১ মে ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেলেন সরাইলের ১০ জন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্যবশিষ্ট পূর্নাঙ্গ কমিটিতে পদ পেয়েছেন সরাইল উপজেলার ১০জন। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি ও সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক করে গত ৯মে ১৫১ সদস্যবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত উক্ত কমিটি গত ৯মে বিএনপির ফেইসবুক মিডিয়া সেলে প্রকাশ করা হয়।

অনুসন্ধানে জানা যায়, ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন সরাইল উপজেলার ৬জন এবং ৩২ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন ৩জন।

উপদেষ্টা পরিষদে পদ পেয়েছেন  উপদেষ্টা (৩): বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, উপদেষ্টা(৯): বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শেখ মো: শামীম, উপদেষ্টা(৩০): বিএনপি নেতা এম রওশন আলম,  সহসভাপতি ( ক্রমিক ৩ থেকে ১৯) এর মধ্যে সহসভাপতি (৫) হলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো: আনিছুল ইসলাম ঠাকুর। সম্পাদক পরিষদ ( ক্রমিক ২২ থেকে ৮৩): আইন বিষয়ক সম্পাদক(৩৮) হয়েছেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. নুরুজ্জামান লস্কর তপু, সদস্য(ক্রমিক ৮৪ থেকে ১৫১): সদস্য(১০৯) হলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মাস্টার, সদস্য(১১০)হলেন : বিএনপির কেন্দ্রীয় নেতা আহসান উদ্দিন খান শিপন, সদস্য(১১১) হলেন: বিএনপির কেন্দ্রীয় নেতা তরুণ দে ও সদস্য(১১৭) হলেন: সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশরাফুল করিম রিপণ ও সদস্য (১২৫): বাবুল খান তাপস।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন