৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল, আল্লাহ আকবার ধ্বনিতে প্রকম্পিত রাজপথ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ , ৭ এপ্রিল ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সরাইলে ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল, আল্লাহ আকবার ধ্বনিতে প্রকম্পিত রাজপথ

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে ফিলিস্থিনের নিরীহ মুসলমানদের গণহত্যার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৭ এপ্রিল) বাদ যোহর উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-ছাত্র ও ধর্মপ্রাণ তৌহিদি জনতার উদ্যোগে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিলটি হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুফতি মোরশেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সরাইল উচালিয়াপাড়া মাদ্রসার মুহতামিম মাওলানা জহিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল শাখার সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন, সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা শেখ আমান উল্লাহ, সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম দুলাল, ছাত্র প্রতিনিধি ইরফান খান ও নাহিদ ইসলাম প্রমুখ।

বক্তাগণ নিরীহ ফিলিস্তিনবাসীর উপর ইসরাইলী বোমা হামলা, বর্বরতা, হত্যাযজ্ঞ এবং ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর ভারতের হিন্দুত্ববাদীদের কর্তৃক অত্যাচার নির্যাতন এবং মুসলমানদের স্বার্থ বিরোধী ওয়াকফ আইনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন