৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে অবৈধভাবে মাটি কর্তনের দায়ে ১জনের কারাদন্ড, ভেকু ও ৩টি ট্রাক জব্দ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ , ২২ মার্চ ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সরাইলে অবৈধভাবে মাটি কর্তনের দায়ে ১জনের কারাদন্ড, ভেকু ও ৩টি ট্রাক জব্দ

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কর্তনের সময় ১জনকে আটক করা হয়েছে। এ সময় মাটি কর্তনে ব্যবহৃত একটি ভেকু ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৩ টি ট্রাক জব্দ করা হয়। শনিবার (২২ মার্চ) দুপুরে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এর নেতৃত্বে  অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারায় ভ্রাম্যমান আদালত রুবেল নামের একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। দন্ডপ্রাপ্ত আসামী রুবেল জেলার সদর থানার সহিলপুর এলাকার মরহম আলীর পুত্র।

এ ব্যপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, নিয়মিত আইন শৃংখলা রক্ষার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন